বর্তমানে মাথা ব্যথা একটি কমন রোগে পরিনত হয়েছে। অনেক কারনেই মাথা ব্যথা হতে পারে।
আমাদের ভিতর অনেকেই মনে করেন যে প্রচণ্ড মাথা ব্যথা মনেই মাইগ্রেনের ব্যথা। কিন্তু বিষয়টা আসলে মোটেও তা না।
মাথা ব্যথা অনেক কারনেই হতে পারে। মাইগ্রেন যেমন একটি কারন, তেমনি ব্রেইন টিউমার সহ আরো অনেক কারন রয়েছে।
তাই আজকের আলোচনায় থাকছে মাথা ব্যথার সাধারন কিছু কারন ও তার প্রতিকার সম্পর্কে।
বর্তমানে সাধারন মাথা ব্যথার কিছু কারন নিম্নরূপঃ
• চোখের পাওয়ারে পরিবর্তন, বা একটানা কম্পিউটার বা ফোনের দিকে তাকিয়ে থাকা।
• মদ্যপান, ও অতিরিক্ত ব্ল্যাক কফি পান।
• অতিরিক্ত ঠাণ্ডা খাবার খওয়া।
• অতিরিক্ত রাত জাগা।
• রাতে ঘুমানোর সময় ভুলবশত ঘাড়ে চাপ লাগা এবং এ থেকে মাথা ব্যথা।
• অনেক সময় ধরে খালি পেটে থাকা।
• অতিরিক্ত মানসিক চাপ থেকে।
• হঠাৎ করে অ্যালার্জি সৃষ্টি হওয়া।
• ধূপ বা মশার কয়েল অথবা কোনো সুগন্ধির কড়া গন্ধ।
• দীর্ঘক্ষন খুব টাইট করে চুল বেঁধে রাখা বা আঁটসাঁট টুপি বা ক্যাপ পরে থাকলে।
• একটানা অতিরিক্ত ভ্রমন করলে ইত্যাদি কারনে মাথা ব্যথা হয়।
উপরোক্ত কারনে যদি মাথা ব্যথা হয়। সে ক্ষেত্রে কী করবেন চলুন জেনে নেওয়া যাক।
• পর্যাপ্ত পানি পান করুন।
• কখনো খালি পেটে থাকবেন না
• খুব কড়া গন্ধ, যেখান থেকে মাথা ব্যথা হতে পারে সেখান থেকে দূরে থাকুন।
• মোবাইল বা কম্পিউটারের পর্দা থেকে নির্দিষ্ট সময় অন্তর কিছুক্ষণের জন্য বিশ্রাম নিন
• অতিরিক্ত রাত জাগা থেকে বিরত থাকতে হবে।
• টানা ভ্রমন শেষে ভালভাবে গোসল করে পর্যাপ্ত পরিমান বিশ্রাম নিতে হবে। এবং চাইলে একটু ঘুমিয়ে নিতে পারেন এতে ভ্রমনের ক্লান্তি কেটে গিয়ে ব্রেইন উজ্জীবিত হবে।
এসবেও মাথা ব্যথা না কমলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
